শিরোনাম

সূচনার উদ্যেগে গৌরনদী উপজেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ইউনিয়ন পর্যায়ে বাছাই কূত প্রতিযোগিদের নিয়ে গৌরনদী উপজেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে আজ।

সূচনা সাংস্কৃতিক সংসদ বরিশালের উদ্যেগে এবং আহবান সাংস্কৃতিক সংসদ গৌরনদীর পরিচালনায় দিন ব্যাপী এ কার্যক্রম গৌরনদীর আল হেলাল একাডেমিতে অনুষ্ঠিত হয়।

আনোয়ারুল হক নিরুর সভাপতিত্বে জহিরুল ইসলাম রানা ও বায়জিদ হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সূচনার সভাপতি হাফেজসাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন আহবান সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা মাওলানা আল আমিন হোসাইন।

বিশেষঅতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গৌরনদী উপজেলার আহবায়ক কমিটির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ। আহবানের পৃষ্ঠপোষক মো বায়জিদ শরীফ, অধ্যাপক আনোয়ার হোসাইন
সূচনার সেক্রেটারি সাইফুল ইসলাম সাঈফী।

সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভূইয়া, সাবেক প্রেস ক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির,।আমনন্ত্রিত অতিথিছিলেন প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সালাম, ইল্লা মাদরাসার সুপার মাওলানা সিদ্দিকুর রহমান,সাইফুল ইসলাম সজল, হাফেজ ইব্রাহিম , মোঃ সাইদুর রহমান মো মাসুম বিল্লাহ প্রমুখ।

৪ টি গ্রুপে ১৬ টি বিষয়ে শতাধিক বাছাইকৃত শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ৪৮ জন কে পুরস্কার প্রধান করা হয়।

১০ টি উপজেলার বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে জেলায় চূড়ান্ত প্রতিযোগিতা বাস্তবায়ন করা হবে।