শিরোনাম

হাসিনা-মোদির ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০ ১০:৩৪ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, সীমান্তে হত্যা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভার্চুয়াল বৈঠক হবে। দু’দেশের পক্ষ থেকে বিজয় দিবসের পরের দিন অর্থাৎ ১৭ ডিসেম্বর বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে মুজিববর্ষের অনুষ্ঠানে ঢাকায় আসার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী মোদির। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলে তার সফর বাতিল হয়।

জানা যায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনই বৈঠক করতে চেয়েছিল। কিন্তু ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন বলে পরদিন বৈঠকের সময় নির্ধারণ করা হয়। বৈঠকের আলোচ্যসূচি ও যৌথ বিবৃতির বিষয়গুলো চূড়ান্ত করতে কাজ করছেন সংশ্লিষ্টরা।

ভার্চুয়াল এ বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে বেশ কিছু সমঝোতা স্মারকও (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া বৈঠকে আগামী বছর স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মোদিকে ২৬ মার্চ ঢাকায় আসার আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।