শিরোনাম

সাময়িক বরখাস্ত হলেন আদিতমারী উপজেলা চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০ ১০:৩২ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হুমকি দেওয়াসহ দুর্ব্যবহার ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ প্রদান করায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৩০ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে অসদাচরণ, দুর্ব্যবহার,অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান। ফারুক ইমরুল কায়েস আদিতমারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছা: নুরেলা আক্তার এর সাথেও অশোভন আচরণ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা পরিষদ আইন,১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন,২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩ ধারা অনুসারে কার্যক্রম শুরু করা হয়। সরকার জনস্বার্থে তার (উপজেলা পরিষদ চেয়ারম্যান) স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে।