শিরোনাম

২৮ স্বর্ণের বারসহ বান্দরবানে স্বামী-স্ত্রী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০ ১০:৩১ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৮টি স্বর্ণের বারসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্তবর্তী প্রধানজিরি গ্রাম থেকে তাদের আটক করা হয়। স্বর্ণের বারসহ আটককৃতরা হলেন- একই এলাকার মো. ফারুক এবং তার স্ত্রী মরিয়ম বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত অঞ্চলের প্রধানজিরি গ্রামের বাসিন্দা মো. ফারুকের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি বিল্লাল হোসেন সিকদার জানান, মিয়ানমার সীমান্ত পেরিয়ে বিপুল স্বর্ণ পাচারের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। খবর পেয়ে তথ্যমতে সীমান্তবর্তী একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ২৮টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

প্রমিজ নিউজ/ ছানাউল্লাহ মাহমুদ