শিরোনাম

ঢাবিতে চলছে বহিরাগত তাড়ানোর অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের তাড়িয়ে দিচ্ছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বিকাল পৌনে চারটা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই অভিযান চলছে। বিকাল সাড়ে তিনটা থেকে এই এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের একটি সমাবেশ চলছে। সমাবেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের বাইরে অসংখ্য বহিরাগত টোকাই শ্রেণীর ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাকসুদুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালাচ্ছে প্রক্টরিয়াল বডির সদস্যরা। অভিযানে অসংখ্য বহিরাগত যুবকের হাত থেকে রড, হকিস্টিকসহ অনেক লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে।

প্রক্টর প্রফেসর মাকসুদুর রহমান বলেন, আমরা বহিরাগতমুক্ত ক্যাম্পাস চাই। ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা চাই না।