শিরোনাম

বাংলাদেশ সিরিজের দিনক্ষণ চূড়ান্ত করল বিসিসিআই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। এই সফরে কোহলিদের বিপক্ষে দুই টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

বৃহস্পতিবার (২০ জুন) এই সিরিজের জন্য দিনক্ষণ চূড়ান্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে লাল বলের ক্রিকেট দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত লড়াই। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এই ম্যাচের ভেন্যু কানপুর।

সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর। এই তিন ম্যাচের ভেন্যু ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদ।