শিরোনাম

উপজেলা নির্বাচনে ভোটের হার ৩৬ শতাংশ : ইসি আলমগীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। যার মধ্যে ইভিএমে ভোট পড়েছে ৩১ দশমিক ৩১ শতাংশ আর ব্যালটে ভোট পড়েছে ৩৭ দশমিক ২২ শতাংশ।

বৃহস্পতিবার (৯ মে) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি জানান, বুধবারের (৮ মে) নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক এক শতাংশ।

ইসি আলমগীর বলেন, ১৩৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে ৩৭টি তুচ্ছ ঘটনা বড় ভাবে দেখার সুযোগ নেই। তবে বড় একটি রাজনৈতিক দল অংশগ্রহণ না করা, হাওর এলাকায় ধানকাটা এবং বিভিন্ন স্থানে বৃষ্টি পড়াসহ নানা কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি ভালো ছিল এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের আয়োজন করা। কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে বা নিচ্ছে না এটা কমিশনের বিষয় না বলেও মন্তব্য করেন তিনি।