শিরোনাম

কেএনএফের প্রধান সমন্বয়ক ‘চেওশিম’ গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অন্যতম প্রধান সমন্বয়ক চেওশিম বমকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৭ এপ্রিল) ভোরে বান্দরবানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ রোববার বিকেল ৩টায় বান্দরবান কার্যালয়ে র‌্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

র‌্যাব বলছে, রোয়াল লিন বম (৫৫) এবং চেওশিম বম (৫৫) বান্দরবানে প্রথম কেএনএফ গঠন করে। তাদের সঙ্গে কেএনএফ প্রধান নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ দিতে জঙ্গি নেতা শামীম মাহফুজের সঙ্গে কেএনএফের যে চুক্তি হয়েছিল সেটি চেওশিম বমের বাসায় হয়েছিল।