শিরোনাম

আজ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৪ ৬:৩২ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

আসন্ন রমজানকে সামনে রেখে ভোজ্যতেলের দাম কমানোর যে সিদ্ধান্ত নিয়েছিলো সরকার তা আজ শুক্রবার (১ মার্চ) থেকে কার্যকর হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, লিটারে ১০ টাকা কমে বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৬৩ টাকা এবং খোলা সয়াবিন লিটারে সর্বোচ্চ মূল্য ১৪৯ টাকা। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম পড়বে ৮০০ টাকা।

গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ১ মার্চ (শুক্রবার) থেকে দামটা কার্যকর হবে। আমাদের এই ট্যারিফটা ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর আমরা বসে প্রতি মাসে যেমন তেলের দাম আমাদের ট্যারিফ ঠিক করে, প্রতিমাসে আমাদের যারা মিলমালিক আছে তাদের সঙ্গে বসে দাম রেগুলার বেসিসে পুনর্নির্ধারণ করে দেব। কারণ আমাদের ব্যবসায়ীরা যদি ব্যবসা না করতে পারে তাহলে পণ্যের সরবরাহে সংকট দেখা দেবে।

এর আগে ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়ার পর ৮ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে ভোজ্যতেলসহ আরও তিন পণ্যের আমদানিতে শুল্ক-কর কমানোর ঘোষণা দেওয়া হয়।

বর্তমানে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি ১০ টাকা কমে বিক্রি হবে ১৬৩ টাকায়, আর খোলা সয়াবিন ১৪৯ টাকায়। ৫ লিটারের বোতল বিক্রি হবে ৮০০ টাকায়। তবে আপাতত পাম তেলের দামে কোনো পরিবর্তন হচ্ছে না