শিরোনাম

মাতৃভাষা দিবস উপলক্ষে বাবুগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১১:১২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাবগঞ্জে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য,  বরিশাল ৩ ( বাবুগঞ্জ – মুলাদী) ২২১ আসনের সাংসদ  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল ,
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি
এস. এম. খালেদ হোসেন স্বপন,

বাবুগঞ্জ উপজেলা  ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান  মোসাঃ ফারজানা বিনতে ওহাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার,  উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, বাবুগঞ্জ থানা অফিসার ইন চার্জ, এস.এম মাকসুদুর রহমান।
বরিশাল মেট্রোপলিটন  বিমানবন্দর থানা অফিসার ইন চার্জ,  এইচ, এম মাসুদ আলম চৌধুরী।
বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক  ওমর ফারুক বাবুল আকন,  বাংলাদেশ ওয়াকার্স পার্টির
সাধারণ সম্পাদক মো : শাহিন হোসনে, উপজেলা জাতীয় যুব সংহিতর সভাপতি মো: আতাউর রহমান,

আলোচনা শেষে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা, কবিতা, হাতের সুন্দর লেখাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।