শিরোনাম

দুদকের মামলায় সম্রাটের জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২ ২:২৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের এ আদেশ দেন।

এর আগে গত ১০ এপ্রিল পৃথক দুটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পান সম্রাট।

সম্রাটের আইনজীবী এহেসানুল হক সমাজী জানান, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে। অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলায় ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন। বর্তমানে দুদকের মামলায় তিনি কারাগারে আছেন। বৃহস্পতিবার এ মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় তাকে কারাগারেই থাকতে হবে।

জানা গেছে, ২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। একই বছরের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। গত ২২ মার্চ দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ। অভিযোগ গঠন শুনানির তারিখ ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালত-৬ এ পাঠানো হয়।