শিরোনাম

সরকারি কর্মকর্তাদের জন্য দাড়ি ও ঢিলেঢালা পোশাক বাধ্যতামূলক করলো তালেবান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২২ ৫:৩৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

দাড়ি নেই, তো চাকরি নেই। সরকারি কর্মকর্তাদের জন্য এমন নির্দেশ জারি করেছে আফগানিস্তানের তালেবান। পাশাপাশি তাদের ‘ড্রেস কোড’ও নির্ধারণ করে দেয়া হয়েছে। তিনটি ভিন্ন সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
জানা গেছে, এরই মধ্যে নতুন আইন প্রয়োগ নিশ্চিত করতে টহল দেয়া শুরু করেছে তালেবানের ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সরকারি কার্যালয়গুলোতে গিয়ে পরীক্ষা করছেন তারা। তাদের নির্দেশ দেয়া হয়েছে যাতে কেউ দাঁড়ি না কাটে। একইসঙ্গে প্রতিদিন লম্বা, ঢিলেঢালা জামা এবং ট্রাউজার পরারও নির্দেশ দেয়া হয়েছে।

নিয়মিত নামাজ পরার উপরেও নির্দেশ জারি করা হয়েছে। এসব নিয়ম না মানলে তাদেরকে অফিসে ঢুকতে দেয়া হবে না এবং চাকরি থেকে ছাটাই করে দেয়া হবে। এ নিয়ে সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এর আগে গত সপ্তাহে মেয়েদের জন্য স্কুল খুলেও তা ফের বন্ধ করে দেওয়া হয়। মেয়েদের একা বিমানে চড়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। এ নিয়ে আন্তর্জাতিক মহল থেকে বেশ সমালোচনা শুনতে হচ্ছে কট্টোর ইসলামপন্থী সরকারটিকে।