শিরোনাম

জামায়াত নেতা খালেকসহ দুজনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডলসহ দুজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত অপর আসামি খান রোকনুজ্জামান পলাতক রয়েছেন।

এর আগে গত ২২ মার্চ রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সুবহান তরফদার ও গাজী এম এইচ তামিম।

গত বছরের ১১ই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল খালেক মণ্ডলসহ দুই জনের মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়।