শিরোনাম

ইভ্যালির ৫০ শতাংশ শেয়ার হস্তান্তরের অনুমতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তার ভায়রাকে হস্তান্তর করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ইভ্যালির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের কিছুসংখ্যক শেয়ার তার আত্মীয়-স্বজনের নামে হস্তান্তরে সহযোগিতা করতে নির্দেশ দেন হাইকোর্ট।  ইভ্যালির অর্ন্তবর্তী পরিচালনা বোর্ডকে এ সহযোগিতা করতে বলা হয়।

 

রাসেল ও শামীমার আত্মীয়-স্বজনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে ওইদিন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।