শিরোনাম

বাসায় জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ ২ বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২ ১২:১০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

সাবরিনাখালেদা (২৩) ওসামিয়াখালেদা (১৮)।দুইবোন।চট্টগ্রামেরবাকলিয়ায়একটিভবনেরপঞ্চমতলায়থাকতেন।তাদেরপরিবারকখনোভাবতেইপারেনি, এইভবনেগ্যাসেরআগুনেমারাযাবেনসাবরিনা-সামিয়া।কিন্তুতাইহলো।দুইবোনএকেএকেনাফেরারদেশেচলেগেলেন।

 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বড় বোন সাবরিনার শরীরের ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মারা যান।

 

বড় বোনের মৃত্যুর একদিন পরই চলে যান সামিয়াও। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়। তার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দুই বোনেরই শ্বাসনালী পোড়া ছিল বলে জানান চিকিৎসক। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বলেন, চট্টগ্রাম থেকে এই দুই বোন দগ্ধ হয়ে ৫ ফেব্রুয়ারি বার্ন ইউনিটে এসেছিল।

 

তাদেরবাবামো. আলাউদ্দীনবলেন, তারাচট্টগ্রামেররাহাত্তারপুলচান্দাপুকুরপাড়এলাকায়থাকেন।সেখানে৩ফেব্রুয়ারিসকালেপাইপলিকেজেরকারণেবাসায়গ্যাসজমেযায়।সেইগ্যাসথেকেবিস্ফোরণেরঘটনাঘটে।

 

তিনি জানান, সাবরিনা চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আর সামিয়া ছিলেন এইচএসসির শিক্ষার্থী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়।