শিরোনাম

চকরিয়ায় পিকআপের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২ ১২:০৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ওই পরিবারের অন্তত আরও ৫ জন। নিহতরা সবাই পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)।

 

 

এসময় আহত হয়েছেন প্লাবন শীল (২২), রক্তীম শর্মা (৩৩), স্বরণ শীল (২৪), বোন হীরা শীল (৩২) ও মুন্নী (৩০)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়েত হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ৭ ছেলে ২ মেয়েসহ পরিবারের ৯ সদস্য পারিবারিক পূজা দিয়ে ফিরছিলেন।

মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন তারা। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।

পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।