শিরোনাম
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’কে ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সরকারবিরোধী উস্কানি ও করোনার বিধিনিষেধ ভঙ্গের অভিযোগের মামলায় তাকে এ দণ্ড দেয়া হয়।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে সু চি তার বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চিকে আটক করে দেশটির সেনাবাহিনী। গত বছরের নভেম্বরে নির্বাচনে অং সান সু চির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও দেশটির সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।
এর আগে ২০১১ সাল পর্যন্ত সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই ছিল মিয়ানমার। তখন প্রায় ১৫ বছর গৃহবন্দী জীবন কাটিয়েছেন সু চি।