শিরোনাম

একই ইউনিয়নে স্বামী-স্ত্রী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১ ১২:২২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বামী ও স্ত্রী। স্বামী হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া ও তার স্ত্রী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন আক্তার। তারা একই ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।

নাসিরনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সাত, বুড়িশ্বর থেকে তিন, কুন্ডা পাঁচ, পূর্বভাগ সাত, হরিপুর পাঁচ, গোয়ালনগর তিন, ভলাকুট চার, ধরমণ্ডল, চার, ফান্দাউক চার, চাপরতলা ছয়, গুনিয়াউক চার, গোকর্ণ সাত এবং চাতলপাড় ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ছাড়া জাতীয় পার্টির সাত, ইসলামি আন্দোলন পাঁচ এবং জাকের পার্টির এক মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৩ ইউনিয়নে সাধারণ পদে ৫০৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭০ জন মনোনয়ন পত্র জমা দিযেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ২৬ অক্টোবর। এর পর আওয়ামী লীগের যারা মনোনয়নপত্র প্রত্যাহার না করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর মনোনয়ন যাচাই-বাচাই করা হবে এবং ২৬ অক্টোবর প্রত্যাহার করার শেষ সময়। ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর আগামী ১১ নভেম্বর নাসিরনগরে ১৩ ইউপিতে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।