শিরোনাম

ইউ‌পি নির্বাচ‌নে অংশ নেবে না চৌগাছা বিএন‌পি

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ ১১:৪৩ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

মালিকুজ্জামান কাকা (যশোর) : ঘো‌ষিত তফ‌সিল অনুযা‌য়ী আগামী ১১
ন‌ভেম্বর যশোর জেলার চৌগাছা উপ‌জেলার ১১ ইউ‌নিয়ন প‌রিষ‌দের নির্বাচন
অনু‌ষ্ঠিত হ‌বে। ই‌তোম‌ধ্যে নির্বাচ‌নে প্রতিদ্ব‌ন্ধিসঢ়;দ্বতা করতে চেয়ারম‌্যান
প‌দে শতা‌ধিক প্রার্থী এবং মেম্বর প‌দে হাজারো প্রার্থী প্রচারণা চা‌লি‌য়ে
যা‌চ্ছেন। কিন্ত বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই
নির্বাচনে অংশ নেবেনা।
তফ‌সিল অনুযায়ী নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭
অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে
আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর,
প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোট
গ্রহণ হবে। উপ‌জেলার ফুলসারা ইউ‌নিয়‌নে ই‌ভিএম পদ্ধ‌তি‌তে ভোট গ্রহণ করা
হ‌বে।
দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার পর থে‌কে বড় রাজ‌নৈ‌তিক দলগু‌লোর প্রার্থীরা
দলীয় মার্কা নিয়ে নির্বাচ‌নে ক‌রে থা‌কে। সেই হি‌সে‌বে চৌগাছা
উপ‌জেলার ১১ ইউ‌নিয়‌নেই আওয়ামীলী‌গের প্রার্থীর‌া নৌকা প্রতীক নি‌য়ে
এবং বিএন‌পির দলীয় প্রার্থীরা ধা‌নের শীষ প্রতীক নি‌য়ে নির্বাচ‌নে
প্রতিদ্ব‌ন্ধিসঢ়;দ্বতা ক‌রছে। এবছর ও বিএন‌পি ও আওয়ামীলী‌গের প্রার্থীরা দলীয়
প্রতীকে নির্বাচ‌নে প্রতিদ্ব‌ন্ধিসঢ়;দ্বতা করার জন‌্য জোর প্রচারণা চা‌লি‌য়ে
আস‌ছিল। কিন্তু স¤প্রতি বিএন‌পি কেন্দ্রীয়ভা‌বে এই সরকা‌রের অধীন সকল
নির্বাচন বয়ক‌টের ঘোষণা দি‌লে র‌ণেভঙ্গ দেয় বিএন‌পি দলীয় মনোনয়ন
প্রত‌্যাশীরা। তা‌দের ম‌ধ্যে হা‌তে গোনা দুই‌ তিন জন স্বতন্ত্র প্রার্থী
হি‌সে‌বে নির্বাচ‌নে অংশগ্রহণ কর‌লেও বে‌শিরভাগ প্রার্থী নির্বাচ‌নে
অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ ক‌রে‌ছে।
নির্বাচ‌নে অশগ্রহ‌ণের ব‌্যাপা‌রে জান‌তে চাই‌লে উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি
জহুরুল ইসলাম ব‌লেন, আমা‌দের দল এই সরকা‌রের অধীন সকল নির্বাচন বয়কট
ক‌রে‌ছে। যে কার‌ণে চৌগাছা উপ‌জেলার নির্বাচ‌নে বিএন‌পির কোনো
প্রার্থী থাক‌বে না।
তি‌নি আ‌রো ব‌লেন, ত‌বে কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে নির্বাচ‌নে
অংশগ্রহণ নেয় ত‌া‌তে দ‌লের কোনো আপ‌ত্তি থাক‌বে না। ত‌বে দ‌লের বি‌ভিন্ন
গ্রা‌মের তৃণমূলের নেতাক‌র্মীরা নির্বাচ‌নে জ‌ড়ি‌য়ে যে‌তে পা‌রে ব‌লে
নেতাদের ধারণা।