শিরোনাম

বিদেশ যেতে খালেদাকে জেলে গিয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১ ৭:১১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাজা স্থগিতের পর শর্তসাপেক্ষে মুক্তি পেতে বা বিদেশে যেতে চাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে।

রবিবার আইন কমিশনের রজতজয়ন্তী উদযাপন ও আইন দর্শন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, আমাদের কাছে গত সপ্তাহে এই বিষয়টি এসেছিল। আমরা মতামত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তাতে আমরা ছয় মাসের মেয়াদ বাড়াতে মত দিয়েছিলাম। আমি খবর নিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সুরক্ষা সচিব দুজনে সরকারি কাজে বিদেশে আছেন। সেজন্য আবেদনটি এখনো প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো সম্ভব হয়নি।

খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়টি নিয়ে মন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) যে আবেদন করেছেন তা ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার একটি আবেদন হিসেবে গ্রহণ করা হয়েছে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দিয়েছিলেন শর্তসাপেক্ষে। যে আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সে আবেদনটি নিষ্পত্তি হয়ে গেল।