শিরোনাম

রাতের অন্ধকারে ৩৩ পরিবহনে ডাকাতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অন্তত ৩৩টি পরিবহনের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ফলিমারির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

ভোলাহাট এলাকার বাসিন্দা সাবিরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জে এ যাবৎকালে ডাকাতির বড় ঘটনা এটি। ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র, নিয়ে ঝাঁপিয়ে পড়ে যাত্রীদের ওপর। এ সময় গাড়িতে সকল যাত্রীর স্বর্ণের গহনা, মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র যা ছিল সেগুলা নিয়ে গেছে। এছাড়া যারা চিৎকার করছিল তাদেরকে বেদম পিটিয়েছে তারা।

বাস ছাড়াও কয়েকটি মোটরসাইকেলে ডাকাতি করা হয়েছে। মোটরসাইকেল আরোহীরা তাদের টাকা-পয়সা না দিতে চাইলে, ডাকাতরা তাদের মোটরসাইকেল ভাঙচুর করে। একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়েছে।

ভোলাহাট থানার ওসি মাহবুব জানান, আমি খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়েছি। ডাকাতরা লুটপাট করে মুহূর্তের মধ্যেই সটকে পড়ে। তাদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে পুলিশ কাজ শুরু করেছে। ডাকাতদের হামলায় যারা আহত হয়েছেন, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।