পুলিশ জানায়, মোবাইল ফোনে তোলা স্কুল শিক্ষার্থীর আপত্তিকর ছবি পরিবারের সদস্যদের দেখায় তার বন্ধু। এতে তাকে মারধর করে তার পরিবার। সকালে নিজ ঘর থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার করে নেয়া হয় ঢাকা মেডিকেলে।
চিকিৎসক জানান, সে মারা গেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতো শামিম ও ফাহিম নামে দুই যুবক। এক পর্যায়ে শিশুটির ছবি এডিট করে প্রতারণার চেষ্টা করে তারা।

