শিরোনাম

প্রেমিকের বিয়ের খবর শুনে প্রেমিকার অনশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উরিরচর গ্রামের নুর ইসলামের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে প্রেমিকা। রোববার (২৭ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ওই বাড়িতে অনশন করেন কিশোরী প্রেমিকা (১৭)। অভিযুক্ত প্রেমিক ওই বাড়ির নুর ইসলামের ছেলে আলা উদ্দিন (২১)।

ভক্তভোগী কিশোরী অভিযোগ করেন, ২০১৮ সালের শেষের দিকে আলাউদ্দিন তাদের পাশের বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ করত। ওই বাড়িতে প্রাইভেট পড়ার সুবাধে আলাউদ্দিন প্রায় তাকে প্রেমের প্রস্তাব দিত। পরে দীর্ঘদিন মোবাইল ফোনে কথা বলার পর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় চাঁদপুরের কয়েকটি হোটেলে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।

এদিকে গত ২০ জুন আলাউদ্দিনের সঙ্গে তার খালাতো বোনের বিয়ের প্রস্তুতি চলছে সংবাদ পেয়ে ভুক্তভোগী ওই কিশোরী আলাউদ্দিনের বাড়িতে এসে অবস্থান নেন। এ সময় পরিবারের সদস্যরা তাকে গালাগালি করে বের করে দেয় বলে অভিযোগ করেন প্রেমিকা।

অন্যদিকে আলাউদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় উপায়ন্তর না দেখে রোববার সকাল থেকে তার বাড়িতে অবস্থান করেন ওই কিশোরী। তার অভিযোগ, আলাউদ্দিনকে তার পরিবার লুকিয়ে রেখেছে। তারা যদি আলা উদ্দিনকে এনে এ ঘটনায় সুষ্ঠু বিচার না করে তাহলে আমি এখানেই আত্মহত্যা করব।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. শাহাবুদ্দিন জানান, রোববার (২৭ জুন) বিকেলে ওই কিশোরীর আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করে তাকে চাঁদপুর নিজগ্রামে পাঠিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার জানান, এই খবরটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি।