শিরোনাম

হেফাজত নেতা আজহারুল ইসলাম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি (মিডিয়া) ইফতেখাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনটির নেতাদের গ্রেপ্তার বন্ধে কেন্দ্রীয় নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের ৪৬ জন নেতা-কর্মীর সম্পদের তথ্য চেয়ে সরকারের ৪টি দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।