শিরোনাম
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে খুলনা বিভাগের ১১৯ ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করছে ইসি। বৃহস্পতিবার (১০ জুন) এক সভায় এই সিদ্ধান্ত হয়। ২১ জুন ভোটগ্রহণ দিন নির্ধারিত ছিল
তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকী প্রথম ধাপের ইউপি ও শূন্য আসনের ভোটের বিষয়ে বিকাল ৩টায় সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
এর আগে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসে কমিশন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া নির্বাচনগুলো ধাপে ধাপে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতিও শেষ করেছিল। প্রথম ধাপের ৩৭১টি ইউপি ও ১১টি পৌরসভায় ভোটগ্রহণ নেওয়া দিন নির্ধারিত ছিল। তবে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে রয়েছে- খুলনা কয়রার আমাদি, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী। দাকোপের পানখালী, দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, সুতারখালী, কামারখোলা, তিলডাঙ্গা, বাজুয়া ও বানিশান্তা। বটিয়াঘাটার গংগারামপুর, বালিয়াডাঙ্গা ও আমিরপুর। দিঘলিয়ার গাজীরহাট, বারাকপুর, দিঘলিয়া, সেনহাটা, আড়ংঘাটা ও যোগীপুল। পাইকগাছার ষোলাদানা, রাড়ুলী, গড়ইখালী, চাঁদখালী, দেলুটি, লতা, হরিঢালী, ও কপিলমুনি।
বাগেরহাট ফকিরহাটের বেতাগা, লখপুর, পিলজংগ, ফকিরহাট, বাহিরদিয়া মানসা, নলধা মৌভোগ ও শুভদিয়া। মোল্লাহাটের উদয়পুর, চুনখোলা, কোদালিয়া, গাওলা, কুলিয়া ও আটজুড়ি। চিতলমারীর বড়বাড়ীয়া, হিজলা, শিবপুর, চিতলমারী, কলাতলা, চরবানিয়ারী ও সন্তোষপুর। কচুয়ার গজালিয়া, ধোপাখালী, মঘিয়া, কচুয়া, গোপালপুর, রাড়ীপাড়া, বাধাল। রামপালের গৌরম্ভা, বাইনতলা, হুড়কা, মল্লিকের বেড়, বাঁশতলী, উজলপুর, রামপাল, রাজনগর, পেড়িখালী ও ভোজপাতিয়া। মোংলার চাঁদপাই, বুড়িরডাংগা, চিলা, মিঠাখালী, সোনাইলতলা ও সুন্দরবন। মোরেলগঞ্জের পঞ্চকরন, দৈবজ্ঞহাটী, চিংড়াখালী, হোগলাপাশা, বনগ্রাম, বলইবুনিয়া, হোগলাবুনিয়া, বহরবুনিয়া, নিশানবাড়ীয়া, মোরেলগঞ্জ, খাউলিয়া, তেলিগাতী, পুটিখালী, রামচন্দ্রপুর, জিউধরা ও বারইখালী। শরণখোলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী।
বাগেরহাট সদরের বারুইপাড়া, বেতরতা, বিষ্ণুপুর, ডেমা, কাড়াপাড়া, খানপুর ও রাখালগাছি। সাতক্ষীরা কলারোয়ার কয়লা, হেলাতলা, যুগীখালী, জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও দেয়াড়া। তালার ধানদিয়া, তেঁতুলিয়া, তালা, ইসলামকাটি, মাগুরা, খেসরা, জালালপুর, খলিলনগর, নগরঘাটা, সরুলিয়া ও খলিষখালী।