শিরোনাম

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, পাঁচ শ্রমিক দগ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

নারায়ণগঞ্জের মদনপুর এলাকার নয়াবাড়িতে একটি কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে পাঁচ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, মোঃ আলম মিয়া (২৫), মেহেদী হাসান (২৫), নাজির উদ্দিন (২০), হ্যাভেন চাকমা(২২) ও বশির আহমেদ(২৫)।  শনিবার (২২ মে) ভোর রাত তিনটার দিকে নারায়ণগঞ্জের নিটি ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ওই কারখানার সিকিউরিটি গার্ড বেলাল হোসেন জানান, আমাদের কারখানার নাম নিটি ডাইং ফাক্টরি। আমি এখানে সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করি। আমি রাতে আমি ঘুমিয়ে ছিলাম। রাত তিনটার দিকে ওই ফ্যাক্টরিতে গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে।

এ ঘটনায় আমিসহ আরও পাঁচজন অগ্নি দগ্ধ হই।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আজ ভোরে নারায়ণগঞ্জ থেকে অগ্নিদগ্ধ হয়ে ৫ জন এসেছে। এদের মধ্যে মেহেদী হাসানের ৬০ শতাংশ, আলমের ১৭ শতাংশ, নাজিরের হ্যাভেন চাকমার ১৫ শতাংশ ও বশিরের ৪৮ শতাংশ পুড়ে গেছে। তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে । তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।