শিরোনাম

ইউএনও’র স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ, পিআইও আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২১ ২:১৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে চুনারুঘাট থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলায় দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৮ হাজার টাকা ইউএনওর স্বাক্ষর জাল করে আত্মসাৎ করেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম। বিষয়টি নজরে এলে ইউএনও ফাতেমা তুজ জোহরা থানায় অভিযোগ দেন।
মাধবপুর থানার তদন্ত (ওসি) আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনওর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।