শিরোনাম

​হেফাজত নেতা হারুন ইজহার আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১ ১১:২১ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সাহিত্য ও গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহারকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) একটি টিম নগরের লালখান বাজার মাদরাসা থেকে তাকে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাবের একটি টিম হারুন ইজহারকে আটক করেছে। তবে সেই টিম চট্টগ্রামের না ঢাকার তা নিশ্চিত করেননি।

এদিকে, রাত ১টার দিকে হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, হারুন ইজহারকে র‌্যাব তুলে নিয়ে গেছে।

তবে হারুন ইজহারকে আটকের বিষয়ে জানার জন্য র‌্যাব-৭ এ মিডিয়া অফিসারকে ফোন করলেও রিসিভ করেননি।