শিরোনাম

গাজীপুরে রফিকুল মাদানীর মাদ্রাসায় তালা, যা বলছে পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১ ৪:৪১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

গাজীপুরের বাড়িয়ালীতে ‘শিশু বক্তা’ হিসাবে পরিচিত রফিকুল ইসলাম মাদনীর একটি মাদ্রাসা রয়েছে। বাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অবস্থিত ওই মাদ্রাসার নাম মারকাজুন নুর আল ইসলামিয়া। হাফেজ রফিকুল ইসলাম মাদানী ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পরিচালক।

রফিকুল মাদানী গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গিয়ে দেখা যায়, মাদ্রাসাটির প্রধান ফটকে ভেতর থেকে দুটি তালা ঝুলছে এবং দিনের বেলাও বাইরের বিদ্যুতের বাতি জ্বলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ২৫ মার্চ বাড়িয়ালী-নলজানী ঈদগাহ মাঠে ওই মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষ্যে এক ইসলামি মাহফিলে বক্তব্য রেখেছিলেন রফিকুল মাদানী। তার পরদিন থেকে মাদ্রাসাটি বন্ধ।

তিনি জানান, এক বছর আগে কালীগঞ্জের নাগরিক এক প্রবাসীর বাড়ি ভাড়া নিয়ে মাদানী ওই মাদ্রাসাটি চালু করেন। মাদ্রাসাটিতে নুরানী মক্তব, নাযেরা, হিফজ বিভাগ ছাড়াও প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করানো হয়। মাদানী এখানে থেকেই বিভিন্ন ওয়াজ মাহফিলে যোগ দেন।

বাসন থানার ওসি কামরুল ফারুক যুগান্তরকে বলেন, করোনার কারণে সরকারি নির্দেশনা জারির পর থেকে রফিকুল মাদানীর মাদ্রাসাটি বন্ধ রয়েছে। পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এটি বন্ধ করা হয়নি বা তালাও দেওয়া হয়নি।