শিরোনাম

সিএনজি অটোচালক সেজে ডাকাত সর্দারকে ধরল পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১ ৩:৩৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

অভিনব কায়দায় সিএনজি অটোরিকশা চালক সেজে বিভিন্ন এলাকায় তার গতিবিধি দীর্ঘদিন অনুসরণ করে সিলেটের কুখ্যাত ডাকাত সর্দার সঞ্জব আলীকে (৩৭) গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। ডাকাত সর্দার সঞ্জব আলী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাইলপুর সমরগাঁওয়ের মৃত সাইম উদ্দিনের ছেলে। গতকাল শনিবার (৩ এপ্রিল) নগরীর ঘাসিটুলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে শ্বাসরুদ্ধকর এক অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব কুমার রায়, এসআই স্নেহাশীষ পৈত্য, এসআই লিটন চন্দ্র দত্ত, এএসআই আপন মিয়া ও ফোর্সের সমন্বয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি চৌকস দল।
পুলিশ জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর রাতে তেতলী ইউনিয়নের বলদী গ্রামস্থ সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ডাকাতির ঘটনায় তিনি মামলা দায়ের করলে পুলিশ ঘটনার তদন্তে নামে। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানার একাধিক ডাকাতি মামলা রয়েছে।