শিরোনাম

হাতিরঝিলে ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, এক নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১ ১:২০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

রাজধানীর হাতিরঝিলে আমবাগানের কাছে সড়ক বিভাজনে (ডিভাইডার) একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এরপর ওই গাড়ি থেকে আহত অবস্থায় এক নারীকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যর্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর নাম ঝিলিক আলম (২৩)। তার স্বামীর নাম সাদিক আলম। সাদিক নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। ধাক্কা লাগায় স্বামী সাদিক আলম আহত হননি। তিনি সুস্থ আছেন।

স্ত্রী অসুস্থ ছিলেন। তকে হাসপাতালে নেওয়ার জন্য বাসা থেকে বের হন বলে জানান সাদিক আলম।

সাদিক আলমের বরাত দিয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, ‘গাড়িটি ডিভাইডারে ধাক্কা লাগায় ওই নারী আহত হয়েছেন। পরে পুলিশ ওই নারীকে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।