শিরোনাম
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের ১৮ দফা নির্দেশনায় ফের গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেয়া হয়েছে। আর এ কারণে বর্তমান ভাড়ার ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। বুধবার থেকে দুই সপ্তাহের জন্য এই আদেশ কার্যকর করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের পাশাপাশি প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। চালক ও সরকারের কাছে থাকবে হ্যান্ড স্যানিটাইজার। তা তদারকি করবেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
এর আগে গত বছরে করোনা সংক্রমণ শুরু হলে ওই বছরের ৩১ মে থেকে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তখন বাস মালিকদের দাবির মুখে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছিল সরকার।