শিরোনাম

আমতলীতে ৭৫০জেলেকে খাদ্য সহায়তা প্রদান।

মো: রেজাউল করীম আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের জাটকা আহরণ থেকে বিরত
থাকা ৭’শ ৫০ জন জেলে বিশেষ ভিজিএফ চাল খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে । শনিবার খেকুয়ানী
বাজারে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম
মিয়া ।
জানাগেছে, ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষে গত বছর নবেম্বর মাসে জাটকা আহরণ নিষিদ্ধ করে সরকার। নবেম্বর
থেকে শুরু করে আগামী জুন মাস পর্যন্ত চলবে সহায়তা কার্যক্রম। ৮ মাস জাটকা আহরনে বিরত থাকা
জেলেদের জন্য ফেব্রæয়ারি, মার্চ, এপ্রিল, মে এ চার মাসের খাদ্য সহায়তা বরাদ্দ দেয় সরকার। প্রত্যেক
জেলেকে মাসে ৪০ কেজি করে চাল দেয়া হয়েছে । শনিবার উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ৭’শ ৫০ জন
জেলেদের মাঝে ফেব্রæয়ারী মাসের চাল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট মোঃ
নুরুল ইসলাম, মৎস্য অধিদফতরের ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র বসু ইউপি সদস্য সদস্যরাসহ স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম বলেন, ইউনিয়নের ৭’শ
৫০ জন জেলেদের প্রত্যেককে ৪০ কেজি করে বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে।