শিরোনাম

আমতলীতে ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মো: রেজাউল করীম আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২১ ৮:১১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরগুনার আমতলী উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ
নির্বাচনে ৪জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
গুলিশাখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল
ইসলাম, মোঃ তোফাজ্জেল হোসেন, আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান
মোসাঃ মজিবুন নেছা ও চাওড়া ইউনিয়নের মোঃ আলমগীর কবির মনোনয়ন পত্র
প্রত্যাহারের শেষ দিনে তাদেও মনোনয়ন পত্র প্রত্যাহার করেনেন। গুলিশাখালী
ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান
আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, মাননীয় প্রধান মন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে এবং
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমানের
দিকনিদের্শনায় তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
আমতলী নির্বাচন অফিস সূত্রে জানাগেছে ২৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ
দিনে ৬ ইউনিয়নের ৪জন চেয়ারম্যান প্রার্থী ও ৫ জন সদস্য পদ প্রার্থী তাদের
মনোনয়ন প্রত্যাহার করেছেন।