শিরোনাম

আমতলীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

মো: রেজাউল করীম আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত
বার্ষিকী (১০১ তম জন্মদিন) উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালি আলোচনাসভা চিত্রাংকন প্রতিযোগিতা
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মশত বার্ষিকী পালন করা হয়েছে।
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্প অর্পন, আমতলী উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে
জন্মশত বাষিীকির পালন করা হয়েছে।
জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম
সরোয়ার ফোরকান, আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.
মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার সৈয়দ
রবিউল ইসলাম , উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড: এম এ কাদের মিয়া,, সহকারী কমিশনার
ভূমি নিশাত তামান্ন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো, মজিবুর রহমান,মহিলা ভাইস
চেয়ারম্যান তামান্না আফরোজ মনি।
উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা ,
আলহাজব মো. নুরুল ইসলাম মৃধা কুকুয়া ইুইপ চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম
তালুকদার ,চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আহুরজ্জামান খান আলমাস খান.
আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সোহেলী পারভীন মালাসহ উপজেলা
প্রশাসনের কর্মকর্তারা ও আওয়ামীলীগ যুবলীগ ও অঙ্গসংঘটনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।