শিরোনাম

সকালে গ্রেপ্তার হয়ে বিকেলে জামিন পেলেন শিকদার গ্রুপের এমডি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২১ ১:১১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

এক্সিম ব্যাংকের এমডি ও ম্যানেজারকে গুলি করে হত্যার চেষ্টা মামলায় আদালত থেকে জামিন পেলেন শিকদার গ্রুপের এমডি রন হক শিকদার।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অপর দিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তার জামিন আবেদন মঞ্জুর করেন।

ঢাকায় নেমেই গ্রেপ্তার হলেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

রন হক সিকদার তার বাবার মৃত্যুর কারণে ঢাকায় আসেন। তিনি একটি হত্যাচেষ্টার মামলার আসামি হওয়ার পর থেকে পলাতক ছিলেন।

ডিবির অতিরিক্ত উপ কমিশনার গোলাম সাকলায়েন বলেন, এক্সিম ব্যাংকের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে ফেরেননি। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়নি।

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে গত ১৯ মে রাজধানীর গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।

মামলার বিবরণীতে বলা হয়, গত ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসনেকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখেন। পরে তাঁদেরকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়।

এক্সিম ব্যাংকের কর্মকর্তাদের নির্যাতন করা হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, পরে সাদা কাগজে সই নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সিকদার গ্রুপ ব্যাংকটির কাছে ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব দিলে এর বিপরীতে গ্রুপের বন্ধকি সম্পত্তি পরিদর্শনে যান ব্যাংকের দুই কর্মকর্তা। সেসময় এ ঘটনা ঘটে।

এমআই