শিরোনাম

নির্বাচিত হয়েই খুন বিএনপি সমর্থিত কাউন্সিলর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১ ৯:০৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

 

সিরাজগঞ্জে নির্বাচিত হয়েই প্রতিপক্ষের সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তারিকুল ইসলাম (৪৫) নামের সদ্যবিজয়ী ওই কাউন্সিলর মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে তিনি ৮৫ ভোটে জয়লাভ করেন।