শিরোনাম

বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের চার যাত্রী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২১ ৬:৩৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার বিকাল চারটার দিকে বেলাব উপজেলার জংগুয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ওসি আল মামুন ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস জংগুয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। একজনকে মুমূর্ষু অবস্থায় ভৈরব হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।