শিরোনাম

দুর্ঘটনায় গুলশান থানার এসআই কামরুল নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২০ ১:০৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (৩৩) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপ-পরিদর্শক (এসআই) হিসেবে গুলশান থানায় কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার এসআই মশিউল আলম। তিনি জানান, গতকাল বুধবার রাতে মোটরসাইকেলে করে তদন্তের কাজে এয়ারপোর্ট এলাকায় গিয়েছিলেন এসআই কামরুল। সেখানেই রাত ১১টার দিকে অজ্ঞাত এক বাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর ওই বাহনের চালক দ্রুত গতিতে বাহনটি চালিয়ে পালিয়ে যায়।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে সেই বাহনটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এসআই কামরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এসআই মশিউল আলম।