শিরোনাম

মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জ জামায়াতের আলোচনা সভা ও দোয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২০ ২:০১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

স্বাধীনতার ৪৯তম বিজয় উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে বুধবার সকালে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার ৪৯ বছর পরেও তার প্রকৃত সাধ আমরা পাই না। তাই স্বাধীনতার প্রকৃত বিজয়ের জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে।

তিনি আরো বলেন, বিজয়ের এই দিনে আমরা দেখতে পাচ্ছি দেশপ্রেম, গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন।

এ অবস্থা থেকে উদ্ধারের জন্য সবস্তরের মানুষকে সাথে নিয়ে নতুন করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য উপস্থিত সবার প্রতি আহবান জানান তিনি।

স্বাধীনতা রক্ষার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করে তিনি মুনাজাত পরিচালনা করেন।

প্রেরণা মিলনায়তনে নারায়ণগঞ্জ উত্তর থানার আমীর মোঃ জাকির হোসাইনের সভাপতিত্বে সভায় আরো ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্যা ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু নাকীব, অ্যাডভোকেট মাইনুদ্দিন আহমদ, আবুল কালাম আজাদ প্রমুখ।