শিরোনাম
সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির নির্বাচনে জাল-জালিয়াতি, চুরি ও মারধরের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার সাব ইন্সপেক্টর মাইনুল ইসলাম খান পুলক তাকে কারাগারে রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।