শিরোনাম

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশি এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, সাবেক ইসি সচিব হেলাল উদ্দিনকে ঢাকা মেট্রোপলিটন থানার মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

হেলালুদ্দিন অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে।