শিরোনাম

স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

স্ত্রী ও সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঘুষ-দুর্নী‌তির মাধ্যমে সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে বুধবার (৯ অক্টোবর) ক‌মিশ‌নের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ মামলা করা হয়।

দুদকের করা পৃথক পাঁচটি মামলায় প্রত্যেকটিতে আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।

 

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন।

গত ১৫ আগস্ট আসাদুজ্জামান খান কামালসহ আসামিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তার পরিপ্রেক্ষিতেই এই মামলা করেছে দুদক।