শিরোনাম

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ৩ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

শিক্ষার্থী ইমরান হাসানকে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট গুলিতে ইমরান নিহত হন। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে শিক্ষার্থী ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।