শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজনকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে হাসপাতাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যায়।
ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো: ছালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় নুরুল ইসলাম সুজন আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।