শিরোনাম

জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

তিনি জাতীয় পার্টির একটি অংশের নেতা, যা জেপি নামে পরিচিত। তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।

আনোয়ার হোসেন মঞ্জু একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক। তিনি পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী। তিনি দুইবার দুই মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন। মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার (১৯৮৬,১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।