শিরোনাম

খালাস পেলেন খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

অর্থপাচার মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-১ এর বিচারক আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে খন্দকার মোশাররফ আদালতে উপস্থিত হন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে তাকে খালাস প্রদান করেন আদালত। খন্দকার মোশাররফের আইনজীবী তাদেরুল ইসলাম তৌহিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় মোশাররফের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে এ মামলা দায়ের করেন। পরে একই বছরের ১৪ই আগস্ট দুদকের পরিচালক নাসিম আনোয়ার তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০১৫ সালের ২৮শে অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় বিচার চলাকালে ৯ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।