শিরোনাম

ফারজানা রূপা, শাকিল ও তার মেয়ে বিমানবন্দরে আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

একাত্তর টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এ সময় তাদের মেয়েও সাথে ছিল বলে জানা গেছে।

বুধবার (২১ আগস্ট) সকালে ফ্রান্সে যাওয়ার সময় আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাদেরকে বিমানবন্দরে দায়িত্বরত ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে ডিবি তাদের কোথায় রেখেছে তা জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাকিল আহমেদ, ফারজানা রূপা ও তার মেয়ে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (টিকে-৭১৩) যোগে ইস্তাম্বুল হয়ে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন।