শিরোনাম
বৃহস্পতিবার সকালে বিচারপতি এ কেএম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির তারিখ নির্ধারণ করেন।
রিটের শুনানি ঘিরে সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষণার রিটের সম্ভাব্য শুনানি-পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতি ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া গত সোমবার রিটটি করেন। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে।