শিরোনাম

খুলনা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল, সম্পাদক ইকবাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০ ১২:০৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন কে এম ইকবাল হোসেন।

গতকাল রোববার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয় পেয়েছেন এ পরিষদের প্রার্থীরা।

এতে সভাপতি পদে নির্বাচিত অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম পেয়েছেন ৮৮২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকু পেয়েছেন ৩১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত কে এম ইকবাল হোসেন পেয়েছেন ৭১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোল্যা মশিউর রহমান নান্নু পেয়েছেন ৪৬৪ ভোট।

নির্বাচনে লাইব্রেরি সম্পাদক ও একটি সদস্য পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমথিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ। বিজয়ী অন্যরা হলেন- সহ-সভাপতি কৃষ্ণ কুমার দত্ত (৬২০ ভোট) ও শাকেরিন সুলতানা (৫৬৪), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আশরাফ আলী পাপ্পু (৭৮৯), লাইব্রেরি সম্পাদক সেখ মো. মঈন উদ্দীন মারুফ (৫৯৩)।

এ ছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারা মমতাজ আন্না (৬২৪) এবং সদস্য পদে নওশীন রহমান বর্ষা (৮০৬), রোমানা তানহা (৭৮৭), আব্দুস শফিক মোল্লা জনি (৭০৯), আমিরুল ইসলাম মুকুল (৬৭৮), ইন্দ্রজিৎ শীল (৬১৮), এফএম সাইদুর রহমান (৫৫৩) ও একে বাশার (৫২৫)।

নির্বাচনে মোট ১ হাজার ৩৫৩ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১ হাজার ২২১ জন। এতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে ছিলেন মোল্লা লিয়াকত আলী এবং সদস্য হিসেবে খন্দকার মুজিবুর রহমান ও এফএম আক্তারুজ্জামান।